প্রশিক্ষণ / অ্যাডভান্সড এন্ডোস্কোপি / ইএসডি

আলহামদুলিল্লাহ। ESD (Endoscopic Submucosal Dissection)-এর উপর সপ্তাহব্যাপী একটি hands-on training সফলভাবে সম্পন্ন করার সুযোগ হয়েছে চীনের Nanjing Drum Tower Hospital-এ।
Certificate অনুযায়ী, এই training course অনুষ্ঠিত হয় 13–20 April 2025, Nanjing, China-এ। এটি ছিল Training Course on Digestive Endoscopy Diagnosis and Treatment for B&R Countries।

এই training journey-র শুরুতে Shanghai-এ Zhongshan Hospital, Aohua company এবং 17th Sino-Japan ESD Summit-এ অংশগ্রহণের সুযোগ হয়েছে। পরবর্তীতে Nanjing Drum Tower Hospital-এ academic ও clinical training-এর মাধ্যমে endoscopy diagnosis and treatment বিষয়ে মূল্যবান hands-on experience অর্জন করেছি।

ESD কী?
ESD হলো advanced therapeutic endoscopy-এর একটি বিশেষ পদ্ধতি, যার মাধ্যমে gastrointestinal tract-এর নির্দিষ্ট early-stage lesion, early cancer বা polyp endoscopy/colonoscopy-এর মাধ্যমে অপসারণ করা সম্ভব। এই ধরনের procedure পরিচালনার জন্য প্রয়োজন উন্নত যন্ত্রপাতি, structured training এবং দক্ষ clinical team।

এই training-এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের practical exposure, academic exchange এবং advanced endoscopy practice সম্পর্কে আরও বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়েছে।


Training শেষে Beijing-এ The Great Wall of China, Tiananmen Square, The Forbidden City এবং The Temple of Heaven ভ্রমণের মধ্য দিয়ে পুরো সফরটি সম্পন্ন হয়।
Aohua Company, China এবং R A International, Bangladesh-কে অসংখ্য ধন্যবাদ এমন একটি ফলপ্রসূ training programme-এর ব্যবস্থা করার জন্য।
আল্লাহর রহমতে এই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের রোগীদের উন্নত endoscopic চিকিৎসা প্রদানে কাজে লাগাতে পারি—সবার কাছে সেই দোয়া কামনা করছি।
এই ওয়েবসাইটের তথ্য সাধারণ সচেতনতার জন্য এবং এটি ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নয়।
সম্পর্কিত লেখা
ক্লিনিক্যাল অভিজ্ঞতা / অ্যাডভান্সড থেরাপিউটিক এন্ডোস্কোপি / ARMS
বাংলাদেশে Advanced Therapeutic Endoscopy-র নতুন অধ্যায় — Anti-Reflux Mucosectomy (ARMS)
বাংলাদেশে Anti-Reflux Mucosectomy (ARMS) পদ্ধতির প্রয়োগ শুরু হয়েছে। GERD বা দীর্ঘমেয়াদি অ্যাসিড রিফ্লাক্সের নির্বাচিত রোগীদের জন্য এই minimally invasive endoscopic treatment নিয়ে প্রথম দিকের অভিজ্ঞতা, patient selection, safety এবং ভবিষ্যৎ standardized program তৈরির পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন →পেশাগত মাইলফলক / আন্তর্জাতিক সহযোগিতা / এন্ডোস্কোপি
Asian Novel Bio-Imaging and Intervention Group (ANBIIG)-এ যুক্ত হওয়ার আমন্ত্রণ
ডা. মোহাম্মদ নাইমুল হাসান Asian Novel Bio-Imaging and Intervention Group (ANBIIG)-এ যুক্ত হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এই আন্তর্জাতিক নেটওয়ার্ক gastrointestinal endoscopy-তে innovation, education ও research এগিয়ে নিতে কাজ করে।
আরও পড়ুন →প্রশিক্ষণ / একাডেমিক কার্যক্রম / ইএমআর / এন্ডোস্কোপি / WEO
উত্তরবঙ্গের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের নিয়ে EMR বিষয়ক জ্ঞানবিনিময় ও হ্যান্ডস-অন ট্রেনিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন
উত্তরবঙ্গের গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের নিয়ে জ্ঞানবিনিময়, হ্যান্ডস-অন EMR ট্রেনিং এবং অনলাইন আন্তর্জাতিক বক্তৃতাসহ একটি সফল বৈজ্ঞানিক আয়োজন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন →

